For Advertisement
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
ডিজেলের দাম বৃদ্ধির কারণে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলো বলে ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, জনগনের কথা চিন্তা করে আমরা খুব একটা ভাড়া বাড়ায়নি। রবিবার (৭ নভেম্বর) দুপুরে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে শুরু হওয়া পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
এনায়েত উল্লাহ জানান, সারাদেশের পরিবহন মালিকরা আমাদের সঙ্গে কথা না বলেই এই ধর্মঘট ডাকা হয়েছিলো। পরে তাদের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করি।
তার মতে, ২০১৩ সালের পর দেশে কোনো বাস ভাড়া বাড়ানো হয়নি। কিন্তু দেশে সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। তাই এখন যে ভাড়া বাড়ানো হয়েছে সেটা মূলত সমন্বয় করা হয়েছে।
পরিবহণ মালিকদের প্রতি আহ্বান জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, আজ অর্থাৎ এখন থেকেই যে ভাড়া বাড়ানো হয়েছে সেই ভাড়া নিয়ে পরিবহণ চলাচল শুরু করুন।
সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হবে এবং আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকে এই বর্ধিত এ ভাড়া কার্যকর করা হবে।
তবে নতুন এই সিদ্ধান্তে সিএনজি চালিত বাস ভাড়া বাড়ানো হয়নি। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore