For Advertisement
সাত দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
সাত দিনের সফরে (১২-১৮ নভেম্বর) কিশোরগঞ্জে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরে তিনি কিশোরগঞ্জ জেলার নিজ উপজেলা মিঠামইনসহ অষ্টগ্রাম, ইটনা ও কিশোরগঞ্জ সদর সফর করবেন। রাষ্ট্রপতির কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এক বার্তায় সফরের খবর নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, আগামী ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছবেন রাষ্ট্রপতি। মিঠামইনে নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন দুপুর আড়াইটায় অষ্টগ্রাম যাবেন তিনি।
১৩ নভেম্বর বিকালে অষ্টগ্রামের উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি মিঠামইনে ফিরে কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। এছাড়া আগামী ১৪ নভেম্বর বেলা ১১টায় মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্রপতির বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিবেন। মিলাদ শেষে তিনি মিঠামইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।
নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন দুপুর আড়াইটায় ইটনায় যাবেন রাষ্ট্রপতি। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে ইটনা থেকে মিঠামইনে নিজ বাড়িতে ফিরে যাবেন তিনি।
১৬ নভেম্বর বিকাল ৩টায় মিঠামইন থেকে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ সদরে পৌঁছবেন রাষ্ট্রপতি। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিস্থ নিজ বাসায় রাত্রিযাপন শেষে পরদিন জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে ১৮ নভেম্বর দুপুরে ঢাকায় ফিরে যাবেন তিনি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore