Friday 17 April, 2026

For Advertisement

রাষ্ট্রপতির সঙ্গে নরেন্দ্র মোদির সৌজন্য সাক্ষাত

27 March, 2021 8:48:46

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার সন্ধ্যার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি।

এর আগে সাতটার দিকে বঙ্গভবনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। এ সময় বঙ্গভবনে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, অগ্রগতিসহ নানান বিষয় নিয়ে আলাপ করেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

নরেন্দ্র মোদি আজ (২৭ মার্চ) রাতেই দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে মোদি ঢাকায় আসেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore