Friday 21 August, 2026

For Advertisement

‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান’

27 March, 2021 7:14:28

বীর মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কোনো চাওয়া-পাওয়া থেকে নয়, দেশ-মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে মুক্তিযোদ্ধাগণ মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে হানাদার বাহিনীর বিরূদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিজের ও তাদের পরিবারের কথা না ভেবে রক্তক্ষয়ী যুদ্ধে অস্ত্র হাতে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন।

আজ শনিবার পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক, আব্দুল হাদী, আব্দুর রব, মো. ফজলার রহমান, আবুল কালাম আজাদ, মো. নুরুল ইসলাম, মো. জিল্লুর রহমান সরকারসহ ৬৮জনকে সম্মাননা স্মারক প্রদান করেন স্পিকার।

এ সময় স্পিকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকল মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, সুদীর্ঘ ২৪ বছর জেল-জুলুম-অত্যাচার সহ্য করেও বঙ্গবন্ধু বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল ছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধাগণ যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। সে জন্যই আজ বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের যে উন্নয়ন ও অগ্রগতি তা বিশ্বব্যাপী প্রশংসিত। আজকের বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে। মুজিববর্ষে নয় লক্ষ গৃহহীন-ভূমিহীন মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। তাঁর সরকার মুক্তিযোদ্ধাগণকে সম্মানিত করার যথাযথ উদ্যোগ নিয়েছে।

বক্তৃতাকালে স্পিকার সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল এবং সড়ক দুর্ঘটনায় পীরগঞ্জের ১৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore