Wednesday 24 June, 2026

For Advertisement

নাশকতা ঠেকাতে বায়তুল মোকাররম-পল্টনে র‌্যাব-পুলিশের সতর্ক অবস্থান

27 March, 2021 12:21:52

নাশকতা ঠেকাতে রাজধানীর মতিঝিল, পল্টন, বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব এবং জিরো পয়েন্টসহ আশেপাশের সকল এলাকায় র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা শনিবার (২৭ মার্চ) সকাল থেকে সতর্ক অবস্থান নিয়েছে। একাধিক দল ও উপদলে বিভক্ত হয়ে তারা বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধীনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কোথায় কীভাবে অবস্থান নিতে হবে সে সম্পর্কে দিকনির্দেশনা দিতে দেখা যায়।

এসব এলাকার বিভিন্ন রাস্তায় বাসে বাসে রিজার্ভ পুলিশ সদস্যদের অপেক্ষা করতে দেখা গেছে। এদিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সিঁড়িতে বেশ কিছুসংখ্যক মুসল্লিকে চুপচাপ বসে থাকতে দেখা যায়। বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বেল সাড়ে ১১টায় সরেজমিনে এসব এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore