Thursday 2 July, 2026

For Advertisement

জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর

27 October, 2021 8:56:03

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হবে আগামী ১৪ নভেম্বর। ওই দিন বিকাল ৪টায় সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন। আজ বুধবার (২৭ অক্টোবর) সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১৪ নভেম্বর রোববার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ (২০২১ খ্রিস্টাব্দের পঞ্চম) অধিবেশন আহ্বান করেছেন। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল সাড়ে ৪টায় এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore