Saturday 5 September, 2026

For Advertisement

সাম্প্রদায়িক হামলার সবাইকে চিহ্নিত করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

23 October, 2021 8:03:54

সম্প্রতি দুর্গাপূজায় কোরআন অবমাননার অভিযোগে দেশে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, সবগুলোকে চিহ্নিত করে ফেলেছি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কেন এই কাণ্ড ঘটিয়েছে সব কিছু আপনাদের জানাতে সক্ষম হবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ যেন না করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবেও বলে জানান মন্ত্রী।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তেজগাঁও কলেজের মিলনায়তনে ঢাকা পশ্চিম অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সবার জন্য চিকিৎসা, সবার জন্য বাসস্থানের ব্যবস্থা। তার চিন্তা ছিল একটি অসাম্প্রদায়িক দেশের ব্যবস্থা করা। যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশের, সবাই বাঙালি, আমরা একত্রিত। যুদ্ধের সময় অনেক হিন্দু ভাই আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। আমরা যুদ্ধের পরে সে কথা কেন ভুলে যাব। সবাই মিলেই আমরা বাংলাদেশ। সবাই মিলে এগিয়ে যাচ্ছি বলেই আমরা এই যায়গাটিতে আছি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার উৎসব সবার।” সেটাই আমরা অনুসরণ করে যাচ্ছি। এবারই একটু বেতিক্রম দেখলাম। এবারই দুর্গাপূজার ওপরে আক্রমণের এমন দৃশ্য দেখলাম। আমরা সব কিছু বের করে ফেলেছি। সবগুলোকে চিহ্নিত করে ফেলেছি। তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কেন এই কাণ্ড ঘটিয়েছে সব কিছু আপনাদের জানাতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, একটা কথা পরিস্কার করে বলতে চাই। এই দেশ একটি অসম্প্রদায়িক চেতনার দেশ। আমরা সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক। কোরআনে প্রিয় নবী বলে গেছেন, সংখালঘুদের দেখে রাখার জন্য। তারা যেন অনিশ্চয়তায় না ভোগে। যারা এই ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইন অনুযায়ী যারা চিহ্নিত হয়েছেন তাদের ব্যবস্থা হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না করে সেই ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছি। আপনারা যে যেখানেই থাকেন সব সময় মাথা উঁচু করে বাঁচবেন। কারণ মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore