Thursday 2 July, 2026

For Advertisement

সরকারি কর্ম কমিশন আইনের খসড়া অনুমোদন

19 October, 2021 5:11:34

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উত্থাপিত সরকারি কর্ম কমিশন আইনটির খসড়ার অনুমোদন দেওয়া হয়।

এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ও চট্টগ্রাম শাহী মসজিদ আইন ২০২১’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জাতিসংঘের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore