For Advertisement
শনাক্তের হার ২ শতাংশের নিচে, মৃত্যু ৬
মহামারি করোনাভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা টানা তৃতীয় দিনের মতো এক অংকের ঘরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ছয়জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫২ জনে।
এদিকে গত এক দিনে কমেছে করোনা শনাক্তের সংখ্যা ও হার। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের, যাতে শনাক্তের হার নেমে এসেছে দুই শতাংশের নিচে।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৮৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন, যাতে শনাক্তের হার ১৫.৫৩ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে চারজন পুরুষ ও দুই জন নারী।
গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪২ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।
গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটাই করোনার প্রকোপ নিম্নমুখী ছিল। অক্টোবরেও তা অব্যাহত রয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore