For Advertisement
নভেম্বরে বাংলাদেশকে আরো টিকা দেবে জাপান
আগামী নভেম্বরে জাপান কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরো টিকা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাপানের রাষ্ট্রদূত বলেন, গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ টিকা উপহার দিয়েছে জাপান। আগামী নভেম্বরে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরো টিকা পাঠাবে জাপান। এ ছাড়া এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) বাংলাদেশের হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠানো হবে বলেও জানান জাপানের রাষ্ট্রদূত।
এর আগে গত ২ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ মানুষের জন্য কোভ্যাক্স থেকে টিকা দেওয়ার কথা থাকলে তা বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সে হিসাবে ৬ কোটি ৮০ লাখ ডোজের পরিবর্তে কোভ্যাক্স থেকে ১৩ কোটি ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ।
গত বছরের ২৫ নভেম্বর ‘কভিড-১৯ এবং স্বাস্থ্যবিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভা’ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, কোভ্যাক্স সুবিধার আওতায় ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনার টিকা পাবে বাংলাদেশ। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই টিকার সংখ্যা দ্বিগুণ করে কোভ্যাক্স।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore