Thursday 2 July, 2026

For Advertisement

তৃতীয় ধাপের ইউপি ভোটের তফসিল আজ

14 October, 2021 10:35:28

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ও অষ্টম ধাপের পৌরসভা ভোটের তফসিল। এ লক্ষ্যে আজ কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসির সংস্থাপন শাখার উপসচিব স্বাক্ষরিত সভার নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নোটিশে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে ইসি ৮৭তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং অষ্টম পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সভায় যেসব বিষয়ে আলোচনা হবে- তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, অষ্টম ধাপের পৌরসভার সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ বিষয়ে। কমিশন সভা সামনে রেখে ইসির অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, নির্বাচন কমিশন সচিবালয়ের সব প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে কমিশন। উল্লেখ্য, বর্তমানে দেশে মোট ইউপি সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। গত ২১ মার্চ ৭৫২ ইউপির, ৩০ মার্চ ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল ৬৮৫ ইউপির, ৬ মে ৭৪৩ ইউপির, ২৭ মে ৭৩৩ ইউপির এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে সময়মতো ভোট করতে পারেনি ইসি। বর্তমানে করোন মহামারি নিয়ন্ত্রণে আসায় ধাপে ধাপে মেয়াদ উত্তীর্ণ ইউপির নির্বাচন করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore