For Advertisement
ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরও ২১১ জন
দেশে কোনো ক্রমেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১১ জন। এর মধ্যে ঢাকাতেই ১৬৩ জন। আর ঢাকার বাইরের রয়েছেন ৪৮ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৪২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪৪ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে আজ ১৩ অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২০ হাজার ৭২৯ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৯ হাজার ৭১৯ জন। ডেঙ্গুতে এ সময়ে ৮২ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এডিসের লার্ভা বেশি পাওয়া যায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore