Thursday 2 July, 2026
For Advertisement
ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
6 October, 2021 10:14:36
বিচারের বাণী যাতে নিভৃতে না কাঁদে, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে।
সরকারের লক্ষ্য জনবান্ধব প্রশাসন গড়ে তোলা। সেই লক্ষ্যেই সরকারি কমকর্তাদের জনগণের কাছে গিয়ে সেবা দেয়ার কথা বলেছেন সরকার প্রধান।
দেশের কোনও মানুষ যেন ক্ষুধার্ত ও গৃহহীন না থাকে তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে দায়িত্ব পালনের আহবানও জানান প্রধানমন্ত্রী।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore