Friday 12 December, 2025

For Advertisement

রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখুন, ইইউকে রাষ্ট্রপতি

6 October, 2021 10:11:09

গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত সন্ত্রাসী ঘটনা তাদের বিষয়ে সবচেয়ে সুন্দর সমাধানের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন রাষ্ট্রপ্রধান।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের আবাসিক রাষ্ট্রদূত এইচ ই চার্লস হোয়াইটলি তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

এ সময় তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের নিজ দেশে স্বতঃস্ফূর্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে মিয়ানমারকে অব্যাহত চাপ দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের জন্য বাণিজ্য ক্ষেত্রে দেওয়া অগ্রাধিকার সুবিধাদি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গোটা ইউরোপীয় ইউনিয়ন সমন্বিতভাবে বাংলাদেশের রপ্তানি পণ্যের সর্ববৃহৎ গন্তব্য। এছাড়া, তারা বাংলাদেশে বিনিয়োগের অন্যতম প্রধান উৎস।

আবদুল হামিদ বলেন, বিগত দিনে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে এবং তারা বাংলাদেশের উন্নয়নের অন্যতম আস্থাশীল অংশীদারে পরিণত হয়েছে।

রাষ্ট্রপতি আশা করেন, বাংলাদেশের সঙ্গে তাদের এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বাড়বে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore