- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
রাত ৮টার পর দোকানপাটে আড্ডা বন্ধ করতে হবে: তাপস
করোনা সংক্রমণ বিবেচনায় রাত আটটার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহবান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (২৪ মার্চ) রাজধানীর গোপীবাগে বয়েজ ক্লাব মাঠ পরিদর্শনে এসে তিনি এই আহ্বান জানান।
ডিএসসিসি মেয়র বলেন, গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের উর্ধ্বগতি হচ্ছে। করোনা থেকে বাঁচতে প্রত্যেককে সচেতন হতে হবে। রাত ৮টার পর দোকানপাটে আড্ডা বন্ধ করতে হবে। সন্তানদের খেলাধুলার জন্য বয়েজ ক্লাব মাঠকে উপযোগী করা হবে উল্লেখ করে তাপস বলেন, গোপীবাগে বয়েজ ক্লাব মাঠ আমরা খেলা উপযোগী করব। এর পরিবেশ সুন্দর করব। এখানে প্রায় ৭৫ শতাংশ জমি রয়েছে। পুরো জমিটি যাতে আমরা ব্যবহার করি, সেভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মেয়র বলেন, আমারা নগরের প্রত্যেকটা ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করতে চাই। সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। পাশাপাশি নাগরিকদের আনন্দ-বিনোদনের জন্য খেলাধুলা, ঐতিহ্যবাহী উৎসবগুলো চালু করেছি। যাতে আমাদের সন্তানরা আরো খেলাধুলার সুযোগ পায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: