Thursday 3 September, 2026

For Advertisement

শেখ হাসিনার সঙ্গে বার্বাডোজের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

21 September, 2021 9:03:10

বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিইইয়র্কে তার অবস্থানস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

স্থানীয় সময় সোমবারের এই বৈঠকে তারা অ্যান্টি মাইক্রোবায়াল রেজিসটেন্স (এএমআর) সহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএমআর বিষয়ে গত ছয় বছর যাবত সরব। আর দুই প্রধানমন্ত্রীই ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ’ এর সহসভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সাক্ষাৎ পর্ব শেষে বঙ্গবন্ধুর আত্মকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’র কপি বার্বাডোজের প্রধানমন্ত্রীকে উপহার দেন। -বাসস

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore