Thursday 2 July, 2026
For Advertisement
রপ্তানি শুরু হলে বাংলাদেশকে আগে টিকা দেবে ভারত
20 September, 2021 9:19:11
অক্টোবরে রপ্তানি শুরু হলে বাংলাদেশকে আগে টিকা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে ভারতের হাইকমিশন।
সোমবার সাংবাদিকদের জিজ্ঞাসায় এ আশ্বাস আসে ভারতীয় হাইকমিশন থেকে।
হাইকমিশন থেকে বলা হয়, যৌক্তিক পরিমাণে সরবরাহ শিগগির শুরু হবে। বাংলাদেশের মতো অগ্রাধিকারে থাকা অংশীদাররা থাকবে প্রথম দিককার প্রাপকের তালিকায়।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা বাংলাদেশ কিনলেও দেশটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় আটকে আছে ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা আসা।
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভ্যাক্সের আওতায় অন্যান্য দেশকে টিকা দিয়ে সহযোগিতা করা হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore