For Advertisement
এক সপ্তাহ পর মৃত্যু নামল চল্লিশের নিচে
এক সপ্তাহ পর দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আবারও চল্লিশের নিচে নামল। গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর মৃত্যু চল্লিশের নিচে নেমেছিল। সেদিনও ৩৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়, যা ছিল ৯৩ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ৯ জুন এর চেয়ে কম মৃত্যু (৩৬ জন) হয়েছিল।
এদিকে গত এক দিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০৭ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯১৯ জন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা শনাক্ত হন ১ হাজার ৯০৭ জন, যাতে দৈনিক শনাক্তের হার ৬.৪১ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন। শনাক্তের মোট গড় হার ১৬.৪০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ১৩ জন এবং পুরুষ ২৫ জন। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ১৪৭ জনের।
এদিকে গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৩৬৫ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore