Thursday 19 November, 2026
For Advertisement
ব্রিটিশ প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শেখ হাসিনার শোক
15 September, 2021 10:29:45
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনার মা শার্লট জনসন ওলের আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।’
শোকবার্তায় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আমি শোক প্রকাশ করছি এবং আপনার মায়ের মৃত্যুর অপূরণীয় ক্ষতির জন্য শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
তিনি শার্লট জনসন ওলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore