For Advertisement
দেশে পৌঁছালো ভারতের উপহারের অবশিষ্ট আরও ৯টি অ্যাম্বুলেন্স
ভারত সরকারের উপহার দেয়া আরও ৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। এ নিয়ে পঞ্চম চালানে উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছাল। চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে কোভিড-১৯ মোকাবিলায় যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অ্যাম্বুলেন্স ৯টি বেনাপোল বন্দরে প্রবেশ করে।
অ্যাম্বুলেন্স আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছে সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দর থেকে উপহারের অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে নেয়া হবে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সরকারের প্রতিনিধিদের হাতে অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করবেন।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উপহারের অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় নেয়া হবে। পঞ্চম চালানের মাধ্যমে ভারতের দেয়া সবকটি অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছাল। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ৪র্থ চালানে ২৯টি, ২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি ও ২১ মার্চ প্রথম চালানে ১টি অ্যাম্বুলেন্স দেশে আসে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore