Thursday 19 November, 2026

For Advertisement

শনাক্তের হার সাতের নিচে, মৃত্যু ছাড়াল ২৭ হাজার

14 September, 2021 5:36:26

গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ৭ জনের।

এদিকে গত এক দিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন, যাতে শনাক্তের দৈনিক হার নেমে এসেছে ৭ এর নিচে। বিপরীতে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা শনাক্ত হন ২ হাজার ৭৪ জন, যাতে দৈনিক শনাক্তের হার ৬.৫৪ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন। শনাক্তের মোট গড় হার ১৬.৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ২১ জন এবং পুরুষ ১৪ জন।

এদিকে গত এক দিনে আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore