Thursday 2 July, 2026

For Advertisement

মেট্টোরেলের আরও ৪ বগি ২ ইঞ্জিন পৌঁছেছে মোংলা বন্দরে

12 September, 2021 9:23:02

জাপানের কোবে বন্দর থেকে আরো ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে চতুর্থ দফায় মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি প্রেসার্স কোরাল। জাহাজটি রবিবার বিকেল ৫টার দিকে বন্দর জেটিতে ভিড়ে। এরপর বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সংশিস্নষ্ট দপ্তরের কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর জাহাজ থেকে বগি ও ইঞ্জিন নামানোর কাজ শুরম্ন হয়। জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) এ বগি ও ইঞ্জিন খালাস করা হচ্ছে।

খালাস শেষে এগুলো নদী পথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে ডিপোতে নেয়া হবে বলে জানিয়েছেন বিদেশী জাহাজ এম,ভি প্রেসার্স কোরাল’র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান। তিনি বলেন, চতুর্থ দফায় আসায় ৪টি বগি ও ২টি ইঞ্জিনের সাথে আনুষাঙ্গিক আরো সরঞ্জামাদিও রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এর আগে গত ৩১ মার্চ এম,ভি এস,পি,এন ব্যাংকক জাহাজে ৬ টি, ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি ও ২০ জুলাই এম,ভি হরিজন-০৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন খালাস হয়েছে এ বন্দর দিয়ে। আর রবিবার আরো ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore