Thursday 2 July, 2026

For Advertisement

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৩১৯ ডেঙ্গু রোগী

12 September, 2021 7:23:11

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৪৪ জন রাজধানীতে এবং বাইরের হাসপাতালে ৭৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬০ জনে।

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯ জন ও বাইরে ১৮১ জন ভর্তি রয়েছেন। চলতি মাসের প্রথম ১২ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৭৫ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫৬১ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন।

ডেঙ্গুতে মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে এবং ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৮ জন মারা গেছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore