For Advertisement
শনাক্ত দেড় হাজারের নিচে, মৃত্যু ৪৮
গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ১৮ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা শনাক্ত হন ১ হাজার ৩২৭ জন, যাতে দৈনিক শনাক্তের হার ৭.০৩ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন। শনাক্তের মোট গড় হার ১৬.৫৮শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ২৬ জন এবং পুরুষ ২২ জন। বিভাগওয়ারী ঢাকা বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১২ জন মারা গেছেন। রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ৪ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
এদিকে গত এক দিনে আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore