Thursday 2 July, 2026

For Advertisement

মঙ্গলবার শুরু হচ্ছে দ্বিতীয় ডোজের গণটিকাদান

6 September, 2021 8:06:23

আগামীকাল মঙ্গলবার থেকে দেশব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি শুরু হবে।

সোমবার বিকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এ বিষয়ে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে সব সিটি করপোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন তারা একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। অনুরূপভাবে, যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

সিটি করপোরেশন বহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর তারিখে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

ভিডিও কনফারেন্সে সব সিটি করপোরেশনের মেয়র, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সকল বিভাগীয় কমিশনার, সকল পুলিশ কমিশনার, সকল রেঞ্জ ডিআইজি, সকল জেলা প্রশাসক, সকল সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore