For Advertisement
করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭১০
মহামারি করোনাভাইরাসে দেশে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জনে। আর গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭১০ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৯.৮২ শতাংশ।
গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ১২৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৯১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের ছয়জন, খুলনা বিভাগের ১০ জন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের চারজন এবং ময়মনসিংহ বিভাগের দুজন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore