Thursday 19 November, 2026

For Advertisement

৩ দিনের ভারত সফরে গেলেন সেনাপ্রধান

4 September, 2021 9:56:46

৩ দিনের সরকারি সফরে ভারত গিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনী প্রধান।

সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সাক্ষাতে সেনাপ্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।সফরে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজও ঘুরে দেখবেন তিনি। এ ছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আইএসপিআর। সফর শেষে আগামী বুধবার সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore