For Advertisement
ঢাকায় পৌঁছেছে ৩ লাখ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি
বাংলাদেশ বিমান বাহিনীর বিমান করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি নিয়ে রবিবার চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলা, ঢাকায় অবতরণ করেছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে চীনের পিপল্স লিবারেশন আর্মির সামরিক কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ শুভেচ্ছা হিসেবে প্রদানকৃত করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি চীন হতে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দেশে ফেরার মাধ্যমে এই ফেরি মিশন সম্পন্ন করেছে।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর উক্ত পরিবহন বিমানটি চীন হতে করোনাভাইরাসের টিকা সংগ্রহের নিমিত্তে শনিবার (২৮-০৮-২০২১) বিমান বাহিনীর ১৩ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন। উইং কমান্ডার মো. হাবিবুর রহমান, জিডি(পি) উক্ত বিমানের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
সবশেষে মিডিয়া ব্রিফ করেন ডাইরেক্টর জেনারেল মেডিক্যাল সার্ভিসেস মেজর জেনারেল মো: মাহাবুবুর রহমান।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore