Tuesday 22 September, 2026

For Advertisement

প্রধানমন্ত্রীর এপিএস হলেন ইসমাত মাহমুদা

27 August, 2021 10:52:10

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসমাত মাহমুদা।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ), প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (উপসচিব) ইসমাত মাহমুদাকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ করা হলো।

তিনি যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা ইসমাত মাহমুদাকে তার সহকারী একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

ইসমাত মাহমুদা বিসিএস প্রশাসন ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore