Tuesday 22 September, 2026

For Advertisement

আরও ২১৭২ জন শনাক্ত, মৃত্যু ২২

21 March, 2021 7:35:06

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.২৯ শতাংশ। এ নিয়ে মোট ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনের করোনা হলো।

এছাড়া গত একদিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬৯০ জনে। উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৭ জন।

রবিবার বিকালে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ১১৯টি নমুনা পরীক্ষায় দেশে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চলতি বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শনাক্তের সংখ্যা কমতে থাকে। ৯ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা সাতশোর ঘরে (৬৯২) নামে। সর্বশেষ ২৫ জানুয়ারি ৬০২ জন শনাক্তের তথ্য জানানো হয়। এরপর পাঁচ সপ্তাহ দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয়শোর নিচে ছিল। এমনকি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তিনশোর নিচেও নেমেছিল। এরপর গত ৩ মার্চ থেকে শনাক্তের সংখ্যা টানা তিনদিন (৬১৪, ৬১৯, ৬৩৫) ছয়শোর বেশি হয়। এরপর ৯ মার্চ ৯১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৫.১৪ শতাংশ, যা তার আগের ৫৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এরপর গত ১০ মার্চ শনাক্তের সংখ্যা আবারো হাজার ছাড়ায়, যা তার আগের দুই মাসের (৬১ দিন) মধ্যে সবচেয়ে বেশি ছিল। আর গত ১৬ মার্চ শনাক্তের সংখ্যা ১৭০০ ছাড়ায় (১৭১৯ জন)। আর ১৮ মার্চ শনাক্ত বেড়ে হয় ২১৮৭।

এ পর্যন্ত শনাক্তের হার ১২.৯৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত এক দিনে যে ২২ জনের মৃত্যু হয়েছে তাদের পুরুষ ১৯ জন ও নারী ৩ জন। এদের মধ্যে ১৩ জন ষাটোর্ধ্ব, ৬ জন ৫১ থেকে ৬০ বছর ও তিনজন ৩১ থেকে ৫০ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেবছরের ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore