Thursday 2 July, 2026
For Advertisement
ডেঙ্গিতে সব রেকর্ড ভেঙেছে শিশু হাসপাতাল
21 August, 2021 7:06:03
করোনার মধ্যেই রাজধানীতে ডেঙ্গির প্রভাব বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে রেকর্ড ৮০ শিশু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭টি শিশু আইসিইউতে ভর্তি আছে।
শনিবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা শিশু হাসপাতালের পরিচালক বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গি রোগী পাওয়া যাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৮০ শিশু ভর্তি হয়েছে।
জানা গেছে, শিশু হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে। চলতি মাসের ২১ দিনেই হাসপাতালটিতে শিশু রোগী ভর্তি হয়েছে ২৩২ জন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore