Thursday 2 July, 2026

For Advertisement

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে

21 August, 2021 6:00:15

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৫ হাজার ০২৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। ২৪ ঘন্টায় ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬.৭১ শতাংশ। শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, বিশ্বে করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার মানুষ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্ত ২১ কোটি ১৫ লাখ ৩ হাজার ৪৩৪ জন। একই সময় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ২৬ হাজার ৫৪২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৮ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৩১০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (২১ আগস্ট) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ৪৪ হাজার ২৮১ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশি দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৫০৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৩ হাজার ৯৯৮ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ৫২ লাখ ৮ হাজার ৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৫৮ জনের।

বাংলাদেশেও করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে না। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ২৩ জন। এছাড়া এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore