For Advertisement
শিমুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ
প্রবল স্রোতে শিমুলিয়া-বাংলাবাজাররুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি)। আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে এক সংবাদ বুলেটিনের মাধ্যমে এ তথ্য পাওয়া যায়। এরআগে, গেল ১৩ আগস্ট পদ্মা নদীতে স্রোতের তীব্রতার জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছিল ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় স্রোতের তীব্রতা থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় বাংলাবাজার ঘাটে আটকে থাকা যানবাহন নিয়ে বিপাকে পড়েছেন চালকরা। পণ্যবাহী অনেক ট্রাক বিকল্প রুট দিয়ে যেতে বাংলাবাজার ঘাট ছেড়ে গেছেন। এর আগে গত ১৩ আগস্ট পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে কেটাইপ ফেরি কাকলির। এরপর থেকেই নৌরুটে ফেরি চলাচল সীমিত করে ঘাট কর্তৃপক্ষ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore