Friday 24 April, 2026

For Advertisement

ঢাকার পথে আরো ১৭ লাখ ৭০ হাজার চীনা টিকা

11 August, 2021 6:10:58

চীনের তৈরি সিনোফার্মের আরো ১৭ লাখ ৭০ হাজার করোনার টিকা আসছে ঢাকায় আসছে। আজ বুধবার ঢাকায় চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এক ফেসবুক বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক বার্তায় উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১ দশমিক ৭৭ মিলিয়ন ডোজ করোনা টিকা আসছে। বেশি বেইজিং থেকে আজ বুধবার সকাল ৭টা ২০মিনিটে রওনা দিয়েছে। এমিরেটসের বিমান দিয়ে দোয়া হয়ে ওই টিকাগুলো ঢাকায় আসবে।

এর আগে গতকাল কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার রাতে টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore