Thursday 19 November, 2026

For Advertisement

ঢাকায় আজ অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

2 August, 2021 10:56:45

রাজধানী ঢাকায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাকরণ কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ আগস্ট) থেকে। এরপর আগামী সপ্তাহ থেকে সারা দেশে এই টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগের কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক বুলেটিনে গতকাল রোববার দুপুরে এ তথ্য জানান করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. শামসুল হক।

তিনি জানান, এরই মধ্যে জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সোয়া ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। আগামীকাল মঙ্গলবার আরও সোয়া ছয় লাখ ডোজ আসবে। এতে ঘাটতি টিকার সংস্থান হয়েছে। ফলে এ টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমানদের পূর্ণাঙ্গ টিকা দেওয়া সম্ভব হবে।

শামসুল হক আরও জানান, সোমবার ঢাকা বিভাগের সব জেলায় এবং আগামী সপ্তাহে দেশের সব কেন্দ্রে ঘাটতি টিকার ডোজ প্রয়োগ শুরু হবে। সে ক্ষেত্রে প্রথম ডোজের পর অপেক্ষমানদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো হবে। তবে, দ্বিতীয় ডোজের জন্য এর আগে যাঁদের এসএমএস দেওয়া হয়েছিল, কিন্তু টিকা পাননি, তাঁদের দ্বিতীয় ডোজ নিতে এসএমএস প্রয়োজন হবে না।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore