Thursday 19 November, 2026

For Advertisement

চতুর্থবারের মতো বেনাপোল বন্দর দিয়ে অক্সিজেন পাঠিয়েছে ভারত

1 August, 2021 9:46:18

চতুর্থবারের মতো বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ট্রেনে করে আরও ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে অক্সিজেনবাহী ট্রেনটি বেনাপোল এসে পৌঁছায়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টায় ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন অক্সিজেনবাহী ট্রেনটি দেশটির টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে বিকাল সাড়ে ৩টার দিকে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে।

এসব অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো লিন্ডে ইন্ডিয়া। এই অক্সিজেনের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা সাইদুর রহমান জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে।

এর আগে ভারত থেকে ২৪, ২৮ ও ৩০ জুলাই ২০০ মেট্রিক টন করে মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন এসেছে এই বন্দর দিয়ে। এ নিয়ে ট্রেনে করে ৪ দিনে ভারত থেকে ৮০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বাংলাদেশে এসেছে।

চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore