Friday 24 April, 2026
For Advertisement
করোনায় আরও ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
25 July, 2021 5:43:55
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত কয়েক দিন ধরে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও তা আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জন। উল্লিখিত সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ২৯১ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা নয় লাখ ৯৮ হাজার ৯২৩।
গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০.০৪।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore