- কাঁঠালের বিচির গুণাগুণ
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা
- ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু
- স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক
- অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মোদি সরকার
- দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন
- হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০
শনিবার আসছে জাপানের দেয়া কোভিশিল্ডের আড়াই লাখ ডোজ
শনিবার দেশে আসছে অক্সফোর্ড-আ্যস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ডের দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স প্রকল্পের আওতায় বাংলাদেশকে এ টিকা দিচ্ছে জাপান। এটি বাংলাদেশের জন্য সূর্যদ্বয়ের দেশটির উপহারের প্রথম চালান।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আগামীকাল দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপহারের টিকা গ্রহণ করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর কাছে টিকা হস্তান্তর করবেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য আ্যস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাপানের উপহার পাবে এমন দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। তালিকা অনুযায়ী অক্সফোর্ড-আ্যস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাবে বাংলাদেশ। তারই প্রথম চালান আসছে আগামীকাল।
কোভিশিল্ড টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত হয়। গত বছর উৎপাদন শুরু হলে তিন কোটি ডোজ টিকা কিনতে সেরামের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ বেক্সিক ফার্মাসিউটিক্যালস। ছয় চালানে তিন কোটি ডোজ টিকা দেয়ার কথা থাকলেও মাত্র ৭০ লাখ দেয় সেরাম। আর ভারত সরকারের উপহার হিসেবে ৩২ লাখ ডোজ টিকা পায় বাংলাদেম। পরে ভারতে কোভিডের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দেয়। সেসময় প্রথম ডোজ নেয়া অনেকেই দ্বিতীয় ডোজ পাননি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: