Thursday 19 November, 2026

For Advertisement

চলে গেলেন সাবেক আইজিপি এওয়াইবিআই সিদ্দিকী

18 July, 2021 1:13:47

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি‌ এওয়াইবিআই সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ক্যানসারে আক্রান্ত হয়ে শনিবার দিনগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এওয়াইবিআই সিদ্দিকী। তিনি ১৯৭০ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

এরপর ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০০০ সালের ৭ জুন পর্যন্ত আইজিপি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

মরহুমের প্রথম জানাজা রোববার সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জানাজায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তা ও মরহুমের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।

জানাজা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করেন।

পরে বেনজীর আহমেদ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করেন।

জানাজা শেষে বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঠানো হয়েছে। সেখানে বাদ আসর দক্ষিণ রহমতনগর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আইজিপির শোক

এওয়াইবিআই সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

এক শোকবার্তায় তিনি বলেন, এওয়াইবিআই সিদ্দিকী একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশ ও জনগণের কল্যাণে ও বাংলাদেশ পুলিশের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কা‌জের মাধ্যমে তি‌নি ‌চির স্মরণীয় হয়ে থাকবেন।

আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore