Thursday 19 November, 2026
For Advertisement
শনিবার আসছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা
16 July, 2021 9:16:32
চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ আগামীকাল শনিবার (১৭ জুলাই) রাতে ঢাকায় এসে পৌঁছাবে। আজ শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে।
বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। আগামী তিন মাসের মধ্যে এসব টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে।
এর মধ্যে গত ৩ ও ৪ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ টিকা চীন থেকে ঢাকায় আনা হয়েছে। এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore