- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- দাম কমল জেট ফুয়েলের
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু
কোরবানির ঈদের কারণে শিথিল করা হচ্ছে চলমান লকডাউন। বুধবার মধ্যরাত থেকে লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।ফলে বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মন্ত্রিপরিষদ যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল করবে। বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল করবে। এটি ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই অনুযায়ী ২২ জুলাই মধ্যরাত পর্যন্ত লঞ্চ চলতে পারে।
মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করা হলো। তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবার কঠোর লকডাউন শুরু হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: