Thursday 19 November, 2026

For Advertisement

পাসপোর্ট সূচকে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশ, শীর্ষে জাপান

6 July, 2021 7:48:30

বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচক তালিকায় মোট ১১০টি অবস্থানের মধ্যে ১০০তম অবস্থানে ছিলো বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট ১০০তম অবস্থান থেকে ৬ ধাপ পিছিয়ে ১০৬তম অবস্থানে এসেছে। এখন ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া ৪১ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। মঙ্গলবার (০৬ জুলাই) মঙ্গলবার প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছরে চার বার বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে সূচক তৈরি করে। সেই সূচক অনুযায়ী দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গী লেবানন ও সুদান।

ভিসা ছাড়া কোন পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে সংগৃহীত আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্ট অবস্থান ১০১ ছিল। যা এপ্রিলে এক ধাপ উন্নতি হয়ে ১০০ অবস্থানে এসেছিল। চলতি মাসে ৬ ধাপ পিছিয়ে ১০৬তম অবস্থানে এসেছে।

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি হিসেবে জাপান তৃতীয়বারের মতো নিজেদের অবস্থান ধরে রেখেছে। জাপানের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই ১৯৩টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করা যায়। দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর।

২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮। চলতি বছর সেই অবস্থান থেকে আট ধাপ নেমে বাংলাদেশ ১০৬ নম্বরে চলে এসেছে। বর্তমান সূচক অনুযায়ী, আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে লেবানন ও সুদান। দক্ষিণ এশিয়ার তিন দেশ নেপাল ১০৯, পাকিস্তান ১১৩ ও আফগানিস্তান ১১৬তম অবস্থানে রয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে এশিয়ার তিন দেশ। প্রথম অবস্থানে রয়েছে জাপান, দ্বিতীয়তে সিঙ্গাপুর এবং তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore