Thursday 19 November, 2026

For Advertisement

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু কাল

4 July, 2021 9:28:51

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউন এবং ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে সাশ্রয়ী মূল্যে তিনটি খাদ্য পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আগামীকাল সোমবার থেকে জরুরি সেবা হিসেবে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

কঠোর লকডাউনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবার বরাদ্দ বাড়ানো হয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে জানিয়ে তিনটি অফিস আদেশ জারি করা হয়েছে। ঈদুল আজহার ছুটি ছাড়া অন্যদিনগুলোতে বিক্রি হবে।

অফিস আদেশে বলা হয়, টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়। যা একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৪ কেজি কিনতে পারবেন। মসুর ডাল ৫৫ টাকা কেজিতে; একজন ক্রেতা সার্বোচ্চ ২ কেজি নিতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা ২ থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore