Wednesday 1 July, 2026

For Advertisement

লকডাউন আর বৃষ্টিতে অচেনা ঢাকা

2 July, 2021 5:37:45

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে দ্বিতীয় দিনের ‘কঠোর বিধিনিষেধ।’ লকডাউনের দ্বিতীয় দিন বৃষ্টি ও সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। দুই দিন আগেও যে রাজধানীতে চিরচেনা যানজট লেগে থাকতো আজ সেসব সড়ক নেই যানজট, মানুষের জটলা। এ যেন অন্যরকম এক ঢাকা। দিনদুপুরে সড়কগুলো প্রায় নিরিবিলি। চিরচেনা শহরটি হঠাৎ অচেনা হয়ে পড়েছে।

শুক্রবার সকালে মগবাজার, মিরপুর, শাহবাগ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। অলগলিতে কিছু মানুষের আনাগোনা দেখা গেলেও প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা। নিত্যপণ্যের কিছু দোকানপাট ও কাঁচাবাজার খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি অনেকটাই কম।

রাজধানীতে আগের দিনের মতই বিভিন্ন মোড়ে রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর চেকপোস্ট। শুক্রবার দ্বিতীয় দিনেও মাঠে তৎপর রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। গাড়ি থামিয়ে ও পথচারীদের দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন।

সরকারি নির্দেশনা প্রতিপালনে আজও সকাল থেকে একযোগে ডিএমপি’র ক্রাইম, ট্রাফিক ও গোয়েন্দা বিভাগ মাঠে কাজ করেছে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, প্রথম দিনের মতো আজও অতিপ্রয়োজনীয় যানবাহন, রিকশা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেখা যায়নি।

সাজ্জাদুর আরও জানান, সকাল ৬টা থেকে পুলিশ ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের তৎপরতায় আজ রাস্তায় তেমন লোকজন দেখা যাচ্ছে না বলেও জানান তিনি।

রমনা বিভাগের ডিসি আরও বলেন, প্রথমদিনের মতো রাজধানীতে সব ধরনের বিপনি বিতান, অলিগলির মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। শুধুমাত্র কাঁচাবাজার ভেতর থেকে খোলা জায়গায় বসানো হয়েছে।

কঠোর লকডাউনের প্রথম দিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু ও ৮ সহস্রাধিক ব্যক্তির আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই তথ্যে জনমনে কিছুটা হলেও শঙ্কা বেড়েছে। সে কারণে শুক্রবার সকালে সড়কে লোকজন কম দেখা গেছে। এছাড়া সকাল থেকে বৃষ্টি হওয়ায় অনেকেই প্রয়োজন থাকলেও ঘর থেকে বের হননি।

খোঁজ নিয়ে জানা আছে, রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আজ সকালে লোকজনের উপস্থিতি ছিল কম। ছুটির দিন সকালে নগরবাসীর অনেকেই বাজার করে থাকেন। কিন্তু সকালে লাগাতার বৃষ্টি থাকায় অনেকেই ঘরের বাইরে বের হননি।

লকডাউন বান্তবায়নে এবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস সাত দিনের জন্য বন্ধ রয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore