For Advertisement
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০৪, শনাক্ত ৮৩৬৪
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ৩৬৪ জন। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর আজই প্রথম আট হাজারের ঘর অতিক্রম করল শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১০৪ জন।
এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে। আর মোট শনাক্তের সংখ্যা আট লাখ ৯৬ হাজার ৭৭০ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৫৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট লাখ সাত হাজার ৬৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৩৫ জন মারা গেছেন। এছাড়া ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ১৯, রাজশাহীতে ৭, বরিশালে ২, রংপুরে ৯ এবং ময়মনসিংহে পাঁচজন মারা গেছেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore