Monday 16 March, 2026

For Advertisement

প্রধানমন্ত্রী যুবসমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন : স্পিকার

26 June, 2021 9:53:47

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করেছেন বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (২৬ জুন) রাজধানীর শেখ কামাল অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’-জাতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ওআইসি সম্মেলনে যোগদান করেন, যা পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং ওআইসির সম্মিলিতভাবে কাজ করার পথকে সুগম করেছে। এর হাত ধরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ওআইসি যুবসমাজের মেধা, প্রতিভা ও কর্মদক্ষতাকে যথাযথভাবে কাজে লাগাতে সম্মিলিত প্রয়াস চালিয়ে যাচ্ছে।

ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, মহামারি পরিস্থিতিতে চ্যালেঞ্জগুলো সৃজনশীল উপায়ে কাটিয়ে উঠতে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ যুবসমাজের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে কাজ করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজধানী ঢাকায় এই অনুষ্ঠানের আয়োজন সকলকে উজ্জীবিত করবে।

বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা ভোগ করছে উল্লেখ করে স্পিকার বলেন,
যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ যুবক। যুবসমাজ কর্মশক্তিতে বলীয়ান, সম্মুখে অগ্রসর হতে তারা সদা অবিচল, তারাই পরিবর্তনের ধারক। উৎপাদনমুখী চিন্তা ও সৃজনশীল ধ্যান-ধারণা নিয়ে যুবসমাজ মহামারিতে মানবকল্যাণে স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করেছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আয়হান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore