- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
এঁচোড়ের পকোড়া
এঁচোড়ের পকোড়া Green jackfruit pakoda) এই সময় সন্ধের জলখাবারে দারুণ। চা অথবা কফির সঙ্গে এঁচোড়ের পকোড়া (Green jackfruit pakoda)। উফ! সন্ধের নির্ভেজাল আড্ডা জমাতে আর কী চাই!
উপকরণ
৫০০ গ্রাম এঁচোড়
৫-৬ টি আলু
৪ চামচ পেঁয়াজ বাটা,
১ চা-চামচ আদা বাটা
৫-৬ কোয়া রসুন (বেটে নিন)
১ চা-চামচ লঙ্কার গুঁড়ো
১ চা-চামচ চিনি
পরিমাণ মতো নুন
২৫০ গ্রাম বেসন
২ চামচ তেল।
প্রণালী
১। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন। তার পর এঁচোড় ছাড়িয়ে সেদ্ধ করুন।
২। এ বার ওভেনে কড়াই তাতে ২ চামচ তেল দিয়ে গরম করে নিন। তার পর একে একে সেদ্ধ করা এঁচোড়, আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে গরম তেলে ছাড়ুন। লাল করে ভাজুন।
৩। এ বার সেদ্ধ করা আলুতে লঙ্কা, আদা ও নুন ভালো করে মেখে নিন। এ বার মাখা আলু থেকে গোল গোল লেচি করে নিন। তার পর বাটির মতো করে এঁচোড়ের পুর দিন। ওই লেচির মুখ আটকে বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে অল্প বিটনুন আর গোল মরিচের গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন এঁচোড়ের পকোড়া (Green jackfruit pakoda)।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: