- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
পুষ্টিগুণ সমৃদ্ধ গাজর যেভাবে খেতে পারেন
চিকিৎসকদের মতে, মৌসুমি ফল-মূল এবং শাকসবজি শরীর সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। শীতকালে আমরা নানা রকমের শাক-সবজি বেশি পরিমানে পেয়ে থাকি। এর মধ্যে গাজরকে শীতকালীন সুপারফুডও বলা হয়, কারণ আপাদমস্তক প্রতিটি অঙ্গের জন্য উপকারী এই গাজর। এমনকি হরমোনের সমস্যা, ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বেশ উপকারী এই সবজিটি।
চলুন জেনে নেওয়া যাক গাজরের আরো কিছু গুণাগুণ।
• গাজর বিটা-ক্যারোটিন এবং ক্যারোটিনয়েড সমৃদ্ধ। এই উপাদান দুটি অন্ত্রে ছত্রাক ঘটিত যেকোনো সমস্যা নিয়ন্ত্রণে সক্ষম।
• জরায়ু ক্যানসার, সিস্ট, ফাইব্রয়েডস ইত্যাদি জাতীয় সমস্যাগুলো নিয়ন্ত্রণে অন্যতম সহায়ক ফ্যালক্যারিনল নামক এক উপাদান, যা গাজরে বিদ্যমান।
• গাজর শরীরে নতুন কোষ তৈরি করতেও সহায়ক কারণ এটি প্রাকৃতিক কোলাজেন সমৃদ্ধ।
• এ ছাড়াও এতে আছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
গাজর যেভাবে খেতে পারেন
• বিশেষজ্ঞদের মতে, গাজরে থাকা উপাদান ‘ফ্যালক্যারিনল’ পুরো মাত্রায় পেতে হলে এটি ধুয়ে সালাদ হিসেবে খাওয়া ভালো।
• চোখ এবং চুলের যত্নে উপকারী বিশেষ এক উপাদান হলো ‘বিটা-ক্যারোটিন’ যেটি গাজর তাপে থাকা অবস্থায় বৃদ্ধি পায়।
• গাজর রস করে খাওয়ার ক্ষেত্রে কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা।
• অন্ত্রের কোনো সমস্যা থাকলে গাজর সেদ্ধ করে খেতে পারেন, তবে অতিরিক্ত সেদ্ধ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ এতে সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।
সূত্র: আনন্দবাজার
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: