Thursday 19 November, 2026

For Advertisement

ভার্চুয়াল আদালতে ৪০ কার্যদিবসে ১০১৭ শিশুর জামিন

12 June, 2021 1:10:31

ভার্চুয়াল আদালত শুরুর পর থেকে ৪০ কার্যদিবসে ১০১৭ শিশুকে জামিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১০ জুন ঢাকাটাইমসকে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।

এদিকে ১ লাখ ২০ হাজার ১৮১টি জামিন আবেদনের শুনানি করে ৬১ হাজার ৬৩০ জন আসামিকে জামিন দিয়েছে দেশের অধস্তন ও বিচারিক ট্রাইব্যুনাল।

ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ৩৯ কার্যদিবসে ১ লাখ ২০ হাজার ১৮১টি জামিন আবেদনের শুনানি করে ৬০ হাজার ৪৮৯ আসামিকে জামিন দেয়া হয়েছে। আর ৪০ কার্যদিবসে জামিন পেয়েছে ১০১৭ শিশু।

তিনি আরও জানান, গত ৯ জুন দেশের অধস্তন ও বিচারিক আদালতগুলোতে ২৪৯০টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানি শেষে ১১৪১ জন হাজতিতে মুক্তি দেয়া হয়।

করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল সীমিত পরিসরে কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বেঞ্চ অনেকাংশেই ভার্চ্যুয়ালি পরিচালনা করা হচ্ছে। এছাড়া দেশের মহানগর ও জেলা আদালতগুলোতে একটি করে ম্যাজিস্ট্রেট কোর্টে ভার্চুয়ালের পাশাপাশি কিছু কিছু আদালত শারীরিক উপস্থিতির মাধ্যমে মামলা পরিচালনা করছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore