Wednesday 4 March, 2026

For Advertisement

জামিন বা আত্মসমর্পণের আদেশের মেয়াদ বাড়ল ৪ সপ্তাহ

30 May, 2021 6:27:31

যেসব মামলায় এরইমধ্যে জামিনের মেয়াদ শেষ হয়েছে বা উচ্চ আদালত কর্তৃক আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের মেয়াদ শেষ হয়েছে সেসব ক্ষেত্রে জামিন বা আত্মসমর্পনের আদেশের মেয়াদ আরো চার সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে যেসব অন্তবর্তীকালীন আদেশের মেয়াদ শেষ হয়েছে সেসব ক্ষেত্রেও আদেশের মেয়াদ চার সপ্তাহ বাড়ানো হয়েছে।

এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে রবিবার নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এর আগে গত ৪ ও ১৮ এপ্রিল এবং ২ মে সুপ্রিম কোর্ট থেকে জামিন বা আত্মসমর্পনের আদেশের মেয়াদ বাড়িয়ে নির্দেশনা জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় নতুন নির্দেশনা জারি করা হলো।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore